আইইএ

বাজারে এলএনজি সঙ্কট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত

তবে এর প্রভাবে ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বাজারে সরবরাহ সঙ্কট থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

নয়া দিগন্ত অনলাইন

মার্কিন-ইরান যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্ন ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির প্রভাবে ২০২৭ সালের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজারে সঙ্কট থাকতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। খবর বার্তা সংস্থা এএফপির।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে আইইএ জানায়, ‘স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এলএনজি সরবরাহে সামগ্রিকভাবে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটারের ঘাটতি হতে পারে।’

প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্পগুলো চালু হলে সময়ের সাথে এ ঘাটতি কিছুটা পুষিয়ে যেতে পারে।

তবে এর প্রভাবে ২০২৬ ও ২০২৭ সালজুড়ে বাজারে সরবরাহ সঙ্কট থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।