সংবাদপত্রসেবী হারুনের মৃত্যুবার্ষিকী আজ

মো: হারুন-অর-রশিদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সংবাদপত্র এজেন্টদের অধিকার আদায় এবং এই শিল্পের সামগ্রিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
মো: হারুন-অর-রশিদ
মো: হারুন-অর-রশিদ |সংগৃহীত

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সংবাদপত্রসেবী মো: হারুন-অর-রশিদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১৮ মে)।

মরহুম মো: হারুন অর-রশিদ ছিলেন বৃহত্তর বরিশাল বিভাগের স্বনামধন্য সংবাদপত্র এজেন্ট এবং ‘এম রহমান নিউজ এজেন্সি’র স্বত্বাধিকারী।

দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের সংবাদপত্র জগতের একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সারা দেশে সংবাদপত্র এজেন্টদের অধিকার আদায় এবং এই শিল্পের সামগ্রিক কল্যাণে তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।

বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি জানানো হয়, মো: হারুন-অর-রশিদ তার সততা, দূরদর্শিতা ও সংগঠনপ্রীতির জন্য সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মরহুমের রূহের মাগফেরাত কামনা করে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভাগীয় সারা দেশের নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।