স্বরাষ্ট্র উপদেষ্টা

উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে

নির্বাচনের প্রস্তুতি চলমান। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী |ইন্টারনেট

অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুব ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের প্রস্তুতি চলমান। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে।

তিনি বলেন, এবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এজন্য যে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা নেই সে এলাকায় বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে।

এসময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।