মাহবুবুর রহমানের মৃত্যুতে ডিসিআইয়ের শোক প্রকাশ

মাহবুবুর রহমানের অসাধারণ কর্মজীবনে, বিশেষ করে বাণিজ্য সচিব হিসেবে তিনি দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বেসরকারি খাতের উন্নয়নে অত্যন্ত দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
মাহবুবুর রহমানের মৃত্যুতে ডিসিআইয়ের শোক প্রকাশ
মাহবুবুর রহমানের মৃত্যুতে ডিসিআইয়ের শোক প্রকাশ |সংগৃহীত

ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিআই) সভাপতি তাসকিন আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

আজ শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডিসিআই-এর পক্ষ থেকে শোকবার্তায় বলা হয়, মাহবুবুর রহমানের অসাধারণ কর্মজীবনে, বিশেষ করে বাণিজ্য সচিব হিসেবে তিনি দেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বেসরকারি খাতের উন্নয়নে অত্যন্ত দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করেছেন।

বেসরকারি খাতভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে তার মূল্যবান অবদানকে ডিসিআই পরিবার শ্রদ্ধাভরে স্মরণ ও সম্মান জানাচ্ছে।

সূত্র : বাসস