ডাকসুর প্রথম ও একমাত্র নারী ভিপি মাহফুজা খানম মারা গেছেন

১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করা মহফুজা খানম জীবনভর শিক্ষকতা ও সমাজসেবায় নিয়োজিত ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম
ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম |সংগৃহীত

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সাবেক ভিপি অধ্যাপক মহফুজা খানম মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ডাকসুতে ১৯৬৬-৬৭ সালে প্রথম এবং একমাত্র নারী ভিপি হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত।

তার স্বামী, দু’ ছেলে ও এক মেয়ে রয়েছেন।

১৯৪৬ সালের ১৪ এপ্রিল কলকাতায় জন্মগ্রহণ করা মহফুজা খানম জীবনভর শিক্ষকতা ও সমাজসেবায় নিয়োজিত ছিলেন। বাসস