শিগগিরই পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগিরই আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |সংগৃহীত

খুব শিগগিরই পুলিশে আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে খুব শিগগিরই আরো ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে।

তিনি বলেন, এছাড়াও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ দেয়া হবে। এটা আমরা পরে জানাব।

সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পরীক্ষার মাধ্যমে পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। বাসস