স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সভাপতিত্বের জন্য পাঁচ সদস্যের সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের শুরুতে তিনি এ ঘোষণা দেন।
সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতি মণ্ডলীর তালিকায় শীর্ষে থাকা সদস্য অধিবেশনে সভাপতিত্ব করবেন।
ঘোষিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। দ্বিতীয় স্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক। তৃতীয় স্থানে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন, চতুর্থ স্থানে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান এবং পঞ্চম স্থানে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে মনোনীত করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় শুরু হওয়া বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনের শুরুতেই সভাপতি মণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়।



