২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক
পুরনো ছবি

অমর একুশে বইমেলার উদ্বোধন ঘিরে বাংলা একাডেমির পাঠানোর চিঠির পরিপ্রেক্ষিতে দুই ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এ সময়ে কোনো যাত্রী এই স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমটিসিএল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল থামবে না।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।