ছওয়াবের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

‘একটি শক্তিশালী কাঠামোর মাধ্যমে যাকাত সংগ্রহ ও বিতরণের কাজকে আঞ্জাম দিতে হবে। যাকাতভিত্তিক মজবুত অর্থনীতির মাধ্যমে আমাদের সমাজ থেকে দারিদ্র দূর করতে পারি।’

নিজস্ব প্রতিবেদক
ছওয়াবের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা
ছওয়াবের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা |নয়া দিগন্ত

সামাজিক সেবামূলক বেসরকারি সংগঠন ছওয়াব ফাউন্ডেশনের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর লালমাটিয়ায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক আ ন ম রশীদ আহমাদ মাদানীর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য মাওলানা শাহ ওয়ালিউল্লাহ বলেন, সমাজে দারিদ্র বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতি নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে যাকাত সংগ্রহ ও সুষম বন্টনের প্রক্রিয়া এখন পর্যন্ত বিস্তৃত হয়নি। এই কেন্দ্রিক অসংখ্য উদ্যোগ গ্রহণ করা দরকার।

আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শামছুল আলম বলেন, একটি শক্তিশালী কাঠামোর মাধ্যমে যাকাত সংগ্রহ ও বিতরণের কাজকে আঞ্জাম দিতে হবে। যাকাতভিত্তিক মজবুত অর্থনীতির মাধ্যমে আমাদের সমাজ থেকে দারিদ্র দূর করতে পারি।

উল্লেখ্য, সভায় শরীয়াহ সুপারভাইজরি কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক আ ন ম রশীদ আহমাদ মাদানী এবং সদস্য সচিব হিসেবে এনসিসি ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কিউ এম সফিউল্ল্যাহর নাম ঘোষণা করা হয়। সদস্য হিসেবে মনোনীত করা হয় ছওয়াব ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, উত্তর বাড্ডা কামিল মাদরাসার অধ্যক্ষ ড. আনোয়ার হোসাইন মোল্লা, বনানী কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: শামছুল আলম, সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালিউল্যাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাদিক মোহাম্মদ ইয়াকুব প্রমুখ।