ছাত্ররা ঘরে ফিরে যায়নি, হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ |সংগৃহীত

ঢাকার মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় সারাদেশ তোলপাড়। বিভিন্ন মহল থেকে এ ঘটনার বিচার দাবি উঠেছে।

এরই মধ্যে শুক্রবার (১১ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন।

যেখানে তিনি লেখেন, ‘ছাত্ররা ঘরে ফিরে যায়নি। জুলাই শেষ হয়নি।’ পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে বুধবার (৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা উঠে আসছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে।