প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা উম্মুল খায়ের ফাতেমা এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ভাষণটি শুরু হবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম জাতীয় ভাষণ।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের পাশাপাশি দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।



