এনএপিডির নতুন মহাপরিচালক খায়রুল কবীর মেনন

প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
খায়রুল কবীর মেনন
খায়রুল কবীর মেনন |বাসস

সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো: খায়রুল কবীর মেননকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে তাকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো: খায়রুল কবীর মেনন (পরিচিতি নম্বর-৬৪৩৩) দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

সর্বশেষ তিনি সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে খায়রুল কবীর সরকারি মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সূত্র : বাসস