মাদক বিস্তার রোধে গণসচেতনতার আহ্বান সেলিম উদ্দিনের

সেলিম উদ্দিন বলেন, মাদকাসক্তি এখন রীতিমত সামাজিক ব্যাধি ও জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মাদকাসক্তরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের সঙ্কট সৃষ্টি করেছে। একজন মাদকাসক্তের কারণে শুধু একটা পরিবার নয় বরং জাতির আশা-আকাঙ্কা ও স্বপ্ন ভূলুন্ঠিত হচ্ছে। তাই মাদকের ভয়াল ছোবল থেকে দেশ ও জাতিকে বাঁচাতে ধর্মীয় মূল্যবোধের অনুশীলনের কোনো বিকল্প নেই।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মাদকাসক্তি ও মাদকদ্রব্যের বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টিতে সকল পেশা ও শ্রেণির মানুষের প্রতি ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

মঙ্গলবার সকালে রাজধানীর বিমানবন্দর থানাধীন হাজীক্যাম্প সংলগ্ন এভিয়েশন মার্ট মার্কেটের সামনে বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত মাদক বিরোধী এক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির ও ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাওলানা এনামুল হক শিপনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুজাউল হক সুজনের সঞ্চালনায় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অতিথিদের মধ্যে উপস্থিত কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন ফেডারেশন (আইআইএফএসও) সেক্রেটারি জেনারেল ও মহানগর যুব বিভাগের সেক্রেটারি যুবনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজ, মহানগরী যুবনেতা তারিক মাহমুদ, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুর রাহীম সাব্বির, মুহাম্মদ ইকরামুল হক, হাফেজ মাহবুবুল ইসলাম দিদার, আনিছুর রহমান, আজিম উদ্দিন মোল্লা, থানা শূরা সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, আবদুল্লাহ আল মাসুম, ইঞ্জিনিয়ার শাহআলম, ইসলামী ছাত্রশিবির বিমানবন্দর থানা সভাপতি ছাত্রনেতা মতিউর রহমান স্বাধীন প্রমুখ।

ক্যাম্পেইন শেষে মহানগরী আমিরের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সর্বসাধারণের মাঝে মাদকবিরোধী প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন।

সেলিম উদ্দিন বলেন, ‘মাদকাসক্তি এখন রীতিমত সামাজিক ব্যাধি ও জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মাদকাসক্তরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের সঙ্কট সৃষ্টি করেছে। একজন মাদকাসক্তের কারণে শুধু একটা পরিবার নয় বরং জাতির আশা-আকাঙ্কা ও স্বপ্ন ভূলুন্ঠিত হচ্ছে। তাই মাদকের ভয়াল ছোবল থেকে দেশ ও জাতিকে বাঁচাতে ধর্মীয় মূল্যবোধের অনুশীলনের কোনো বিকল্প নেই। একইসাথে প্রয়োজন ব্যাপকভিত্তিক জনসচেতনতা’। তিনি মাদকের ভয়াবহতা মোকাবেলায় সকলকে আত্মসচেতন হওয়ার আহবান জানান।

তিনি বলেন, ‘মাদকাসক্তি নিরাময় ও আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আনতে বক্তব্য বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বরং নিতে হবে বাস্তবমুখী ও কার্যকর পদক্ষেপ। জনগণের কষ্টার্জিত অর্থে পরিচালিত জাতীয় সংসদে পরস্পরকে দোষারোপের রাজনীতি ও অতীত ঘাটাঘাটির পরিবর্তে অপরাধ দমন, জনকল্যাণমুলক কর্মসূচি, দেশ গঠন ও জাতিকে ঐক্যবদ্ধ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সরকার দলীয় কতিপয় এমপিদের বক্তব্য-বিবৃতি শুনলে মনে হয়না যে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধ আছে। অতীতে যারা ক্ষমতার মোহে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন। আমরা আশা করবো সে বিষয়কে সামনে রেখে বর্তমান সরকার জাতিকে ঐক্যবদ্ধ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন’। তিনি দেশ ও জাতির কল্যাণে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি