একুশে বইমেলা উপলক্ষে স্টল বরাদ্দের আবেদনপত্র সংগ্রহ ও জমা শুরু

অমর একুশে বইমেলা–২০২৬ উপলক্ষে লিটলম্যাগ চত্বরে স্টল বরাদ্দের আবেদনপত্র সংগ্রহ ও জমা আজ থেকে শুরু হয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

নয়া দিগন্ত অনলাইন
অমর একুশে বইমেলা
অমর একুশে বইমেলা |ফাইল ছবি

অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষে লিটলম্যাগ চত্বরে আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) থেকে ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত স্টল বরাদ্দের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া শুরু হয়েছে।

বাংলা একাডেমির কবি জসীমউদ্দীন ভবনের দ্বিতীয় তলায় ২০৬ নম্বর কক্ষে অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

বাংলা একাডেমির লিটিলম্যাগ স্টল বরাদ্দ ও ব্যবস্থাপনা উপকমিটি-২০২৬ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নির্দিষ্ট তারিখের পর লিটল ম্যাগ স্টল বরাদ্দের কোনো আবেদন পত্র গ্রহণ ও জমা দেয়া যাবে না।

সূত্র : বাসস