রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

বুধবার সিলেটের ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নয়া দিগন্ত অনলাইন
রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা
রূপালী ব্যাংকের সিলেট বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা |সংগৃহীত

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি’র সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সিলেটের ব্র্যাক লার্নিং সেন্টারের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক কমল ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর এবং আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: মাহমুদুল ইসলাম।

সভায় ব্যবস্থাপনা পরিচালক শ্রেণীকৃত ও অবলোপনকৃত ঋণ হতে আদায়, লো কস্ট ও নো কস্ট আমানত সংগ্রহ, নতুন হিসাব খোলা, সিএমএসএমই ঋণ বিতরণ, গ্রাহকদের নিকট প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া এবং মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল হক, জয়া চৌধুরী, বিপ্লব কুমার তালুকদার, মোহাম্মদ আশরাফ হোসেন, মাসুক-ই-এলাহী এবং সিলেট বিভাগের আওতাধীন করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তাসহ সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।