ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৮ জুন) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন।
এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদককারবারে জড়িত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



