রাষ্ট্রপতি ইস্যুতে সংসদে সংবাদ সম্মেলন বিকেল ৫টায়

মো: সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন- এমন খবর নিয়ে গত দুই দিন ধরেই আলোচনা চলছে গণমাধ্যমে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন |ফাইল ছবি

বাংলাদেশের রাষ্ট্রপতি ইস্যুতে আজ শুক্রবার বিকেল ৫টায় সংসদে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সরকারের একাধিক সূত্র এই খবর নিশ্চিত করেছে।

আজই তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন বলে বঙ্গভবনের একাধিক সূত্রে জানা গেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।

মো: সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন- এমন খবর নিয়ে গত দুই দিন ধরেই আলোচনা চলছে গণমাধ্যমে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে।

অন্যদিকে, থাইল্যান্ডে সফর সংক্ষিপ্ত করে দু’দিন আগে আজ শুক্রবার দেশে ফিরেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদে নির্বাচন না হওয়া পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার।