জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়ে পত্র জারি

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |সংগৃহীত

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও নিরবচ্ছিন্ন রাখা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার।

এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়ে পত্র জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখার সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়া স্বাক্ষরিত জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সঙ্কট প্রতিরোধ, অবৈধ মজুদ রোধ এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধে প্রয়োজনীয় তদারকি জোরদার করতে হবে। একইসাথে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি বন্ধ ও পাচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় আরো বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম গ্রহণের কথা জানানো হয়েছে।

এর আগে, গতকাল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক পত্রে জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত মূল্যে বিক্রি ও পাচার রোধে জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার অনুরোধ জানায়। বাসস