সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৮৬

শনিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ |সংগৃহীত

রাজধানী ঢাকাসহ পুলিশের চলমান বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ৯৮৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯৮ জন।

আজ শনিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৮৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় দু’টি দেশীয় ওয়ান শুটার এলজি, সাত রাউন্ড কার্তুজ, এক রাউন্ড কার্তুজের খোসা ও তিনটি ককটেলের বিশেষ অংশ উদ্ধার করা হয়েছে। সূত্র : বাসস