‘একতাই শক্তি’ স্লোগানে খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিকুঞ্জের জামতলায় জাহিদ ইকবাল চত্বর প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠনটি আত্মপ্রকাশ করে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ
খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আত্মপ্রকাশ |সংগৃহীত

‘একতাই শক্তি একতাই মুক্তি’ স্লোগানকে ধারণ করে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি'।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় নিকুঞ্জের জামতলায় জাহিদ ইকবাল চত্বর প্রাঙ্গনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার জনকল্যাণ ও উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত এই সংগঠনটি আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানে এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কবি ও কথাশিল্পী শামসুল আলম ফিতা কেটে সংগঠনটির শুভ আত্মপ্রকাশ ঘোষণা করেন।

প্রিন্সিপাল মো: মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে সংগঠনটির উদ্যোক্তা জাহিদ ইকবালকে আহ্বায়ক করে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- শফিকুল ইসলাম খোকন, মো: আবু মুসা, মুকুল হোসেন মৃধা, এ এম আইয়ুব পাপ্পু, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ডাক্তার আতিকুর রহমান খান পলাশ, জিসাদ ইকবাল, ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম, আলতাফ হোসেন, এ এস এম শওকত আলী, মতিউর রহমান স্বপন, জাকির হোসেন, মাহবুবুল হক, মোহাম্মদ নুরুল আমিন মজুমদার ঝিন্টু,ফজলুল হক আসাদ, মো: মনিরুল ইসলাম , নুরুল ইসলাম রবি,আমির হোসেন, রতন বাবু, খন্দকার মিজানুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, তাসবির ইকবাল প্রমুখ।

জাহিদ ইকবাল এই অনুষ্ঠানে বলেন, ‘এলাকার জনকল্যাণে সুন্দর একটি আগামী গড়ে তোলার জন্যই আমাদের এই সংগঠনের আত্মপ্রকাশ। আমরা আশাবাদী ছোট্ট এই এলাকা থেকে আমাদের সংগঠনটি একদিন পুরো দেশের রোল মডেল সংগঠন হিসেবে জায়গা করে নেব।’

উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটির মধ্য থেকে যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হবে বলে জানা গেছে।