জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস |ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ দেবেন তিনি।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।