বেবিচকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে সরিয়ে দেয়া হলো শরিফুলকে

সম্প্রতি বেশ কিছু অনিয়মের অভিযোগে শরিফুল ইসলামের বিরুদ্ধে বেবিচকসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তদন্ত শুরু করে। বিষয়টি বেবিচকে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দেয়, যা বিভিন্ন গণমাধ্যমেও তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক
শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম |নয়া দিগন্ত

সম্প্রতি বিভিন্ন আলোচনায় আসা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ থেকে সরিয়ে দেয়া হলো শরিফুল ইসলামকে।

আজ বুধবার সহকারী পরিচালক প্রশাসন তিরান আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

এই আদেশে শরিফুল ইসলামকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী থেকে এরাড্রোম স্টান্ডার্ড এফএস এ্যান্ডআর বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়।

বেবিচকের সদস্য প্রশাসন এস এম লাবলুর রহমানও বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি বেশ কিছু অনিয়মের অভিযোগে শরিফুল ইসলামের বিরুদ্ধে বেবিচকসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তদন্ত শুরু করে। বিষয়টি বেবিচকে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দেয়, যা বিভিন্ন গণমাধ্যমেও তুলে ধরা হয়।

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেবিচকের বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীরা তীব্র আন্দোলন শুরু করে। ওই আন্দোলনে ফ্যাসিবাদের সাথে সরাসরি জড়িত কয়েকজন কর্মকর্তার প্রত্যাহার দাবি করা হয়। এর মধ্যে শরিফুল ইসলাম ছিলেন অন্যতম। তার বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে। বিষয়টি যখন সর্বত্র আলোচনার জন্ম দিয়েছে, এমন মুহূর্তে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো বেবিচক।