সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

দেশে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন

ভাতা বাড়ানো বিবেচনায় নেই

‘জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগের আবেদন জাতীয় মুক্তিযোদ্ধ কাউন্সিল বা জামুকায় পাঠানো হয়েছে। সেগুলো তদন্ত ও যাচাই-বাছাই করে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
সংসদে সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
সংসদে সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী |সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে মোট এক লাখ ৯৮ হাজার ৩৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (১৫ এপ্রিল) সরকার দলীয় সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

একইসাথে, মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া বিভিন্ন ভাতা ও সুবিধার কথাও তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, আপাতত তাদের ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় নেই।

মন্ত্রী আরো জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৮৪২টি অমুক্তিযোদ্ধা সংক্রান্ত অভিযোগের আবেদন জাতীয় মুক্তিযোদ্ধ কাউন্সিল বা জামুকায় পাঠানো হয়েছে।

তিনি জানান, সেগুলো তদন্ত ও যাচাই-বাছাই করে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে। বিবিসি