বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫)-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদ্দ্বারা গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করা হচ্ছে।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৫ শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো: মাহমুদুল হক রুবেল, পিতা সেরাজল হক, মাতা মোছা: হেলেন আক্তার, ঠিকানা- সাং- হালগড়া, পো: হালগড়া-২১০০, থানা/উপজেলা-শ্রীবরদী, শেরপুর।

৪১ বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো: রেজাউল করিম বাদশা, পিতা মো: শাহ আলম, মাতা জাহানারা বেগম, ঠিকানা-বাসা/হোল্ডিং: ৩৯৭ বি, হাছনা জাহান স্কুল, শিববাটী, ডাকঘর-বগুড়া -৫৮০০, বগুড়া সদর, বগুড়া পৌরসভা, বগুড়া। বাসস