স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শোক

‘দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা খাতে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ, দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষাবিদকে হারিয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শোকবার্তা
স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর শোকবার্তা |সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

দিলারা হাফিজ শনিবার স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, দিলারা হাফিজ একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে দীর্ঘ কর্মজীবনে দেশের শিক্ষা বিস্তার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা খাতে তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ, দায়িত্বশীল ও অভিজ্ঞ শিক্ষাবিদকে হারিয়েছে।

প্রতিমন্ত্রী মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাসস