স্বাস্থ্যের নতুন ডিজি প্রভাত চন্দ্র বিশ্বাস

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বিএইউএস) সদস্যসচিব।

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস |ইন্টারনেট

স্বাস্থ্য অধিদফতরে ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) হিসেবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে (পি সি বিশ্বাস) নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বিএইউএস) সদস্যসচিব।