৪৬তম বিসিএস : ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ

আবেদনকারী ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) |সংগৃহীত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশ্লিষ্ট প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী ১৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ২৬ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

পুনঃনির্ধারিত সূচির আওতাভুক্ত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো : ১৮০০৪১৯১, ১৩০১০২১১, ১৩০০৩৬১০, ১১০৩৮৬২৭, ১১০৫৪৪১৮, ১৪০০৪১১৫, ১১০৯৯৬৫৩, ১১০৫৮৮৪৫, ১১১৩৭৬৭২, ১১০০৯৪৪০, ১৪০২৩৫২৩, ১১১৫৫৮২৯, ১১০৫৮২৩২, ১১০৪৮৩১২, ১১০৩৪৪১৪ এবং ১১০৮৩১৬৬।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাসস