পিএসসির নতুন সচিব সানোয়ার জাহান

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

নয়া দিগন্ত অনলাইন
ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া
ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া |সংগৃহীত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এদিকে, অন্য এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিব মো: আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। বাসস