বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচন

ভোট দিয়ে পোস্টাল ব্যালট পোস্ট অফিসে জমা দেয়ার অনুরোধ ইসির

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ আসন এবং বগুড়া-৬ উপ-নির্বাচন আসনের সম্মানিত ভোটারদের জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট প্রাপ্তির পর কিউআর কোড স্ক্যান করে ভোটাধিকার প্রয়োগ করার পর নিকটস্থ পোস্ট অফিসে অনতিবিলম্বে জমা দিন।’

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |সংগৃহীত

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদেরকে পোস্টাল ব্যালট প্রাপ্তির পর কিউআর কোড স্ক্যান করে ভোটাধিকার প্রয়োগ করার পর নিকটস্থ পোস্ট অফিসে অনতিবিলম্বে জমা দেয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৯ মার্চ) ইসির এক বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন।

ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেরপুর-৩ আসন এবং বগুড়া-৬ উপ-নির্বাচন আসনের সম্মানিত ভোটারদের জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট প্রাপ্তির পর কিউআর কোড স্ক্যান করে ভোটাধিকার প্রয়োগ করার পর নিকটস্থ পোস্ট অফিসে অনতিবিলম্বে জমা দিন।’ বাসস