সংক্ষিপ্ত সফর শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।



