নির্বাচনে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুতের নির্দেশ

মাঠ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি) |সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগে প্যানেল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মাঠ কর্মকর্তাদের তথ্য সংগ্রহে ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা একটি চিঠিতে এ তথ্য বলা হয়েছে। এই চিঠি সব জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে।

এজন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শ্রেণি বা গ্রেডভিত্তিক কর্মকর্তা-কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে।