গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে মোট ২২ জনকে গ্রেফতারের তথ্য জানানো হলো।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক খুদে বার্তায় জানানো হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ১১ জনকে গ্রেফতার করেছে।
এর আগে গতকাল সোমবারও ডিবি পুলিশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ১১ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছিল।
গতকালই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এই বিশেষ অভিযান চলবে।



