আরএফইডি’র সভাপতি জেবেল, সম্পাদক ইকরাম-উদ দৌলা

এদিকে ভোট শুরুর আগে অনুষ্ঠিত হয় আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকিরের নামে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

বিশেষ সংবাদদাতা
কাজী জেবেল ও ইকরাম-উদ দৌলা
কাজী জেবেল ও ইকরাম-উদ দৌলা |ছবি : নয়া দিগন্ত

নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা।

৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন কাজী জেবেল। বিপরীতে মাছরাঙা টিভির নিয়াজ মোর্শেদ পান ২৯ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে নির্বাচন হন ইকরাম-ইদ দৌলা। অন্য দুই প্রতিদ্বন্দ্বী আলোকিত বাংলাদেশের আরিফুল ইসলাম ৩২ ভোট এবং বাংলাদেশ প্রতিদিনের গোলাম রব্বানী ১২ ভোট পান।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অন্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি পদে বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার এম এম লিংকন, অর্থ সম্পাদক পদে আরটিএনএন এর সিনিয়র রিপোর্টার এস এম নাঈম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো: আল-আমিন, দফতর সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের সিনিয়র রিপোর্টার নাজনীন আক্তার লাকী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তোফাজ্জেল হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মো: বেলায়েত হোসেন, দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন আলমগীর জুয়েল, দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার রিয়াজ হোসেন, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মাসুদ রায়হান পলাশ ও আমার দেশের স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম।

নির্বাচন শেষে নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক কাজী হাফিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনার হারুণ আল রশিদ ও মঈনুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে ভোট শুরুর আগে অনুষ্ঠিত হয় আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকিরের নামে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। নির্বাচন ও গণতন্ত্র শীর্ষক বিষয়ে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো: আল আমিন, টেলিভিশন ক্যাটাগরিতে বৈশাখী টিভির সিনিয়র রিপোর্টার কাজী ফরিদ আহমদ এবং অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা এই পুরস্কার অর্জন করেন।

অ্যাওয়ার্ড ও পুরস্কারের অর্থ তুলে দেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।