সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপি’র ৮ সদস্যের প্রতিনিধি দল

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

অনলাইন প্রতিবেদক
বিএনপি’র লোগো
বিএনপি’র লোগো |ইন্টারনেট

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ডাকে আজ সন্ধ্যায় বিএনপি’র আট সদস্যের প্রতিনিধি দল যমুনায় যাচ্ছে।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন।

এর আগে, বিএনপি’র সাথে বৈঠকটি নির্ধারিত ছিল বিকেল ৩টায়। ওই সময় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে বিএনপি’র বৈঠকের সময়সূচি পুনঃনির্ধারণ করে সন্ধ্যা সাড়ে ৭টায় করা হয়েছে।