শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

দু’জন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন হবেন নারী।

নয়া দিগন্ত অনলাইন
তথ্য মন্ত্রণালয়
তথ্য মন্ত্রণালয় |বাসস

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। কয়েক দিনের মধ্যেই তথ্য কমিশন গঠন-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ শনিবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দু’জন তথ্য কমিশনার নিয়ে এই কমিশন গঠিত হবে। দু’জন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন হবেন নারী।