যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শুক্রবার (১০ এপ্রিল) তিনি দেশে ফেরেন বলে বাংলাদেশ আর্মির ফেসবুক পেইজে এক পোস্টে জানানো হয়েছে।
সফরকালে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।
এ সময় জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়।
এ ছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।



