রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে।
মঙ্গলবার (২৯ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, সবশেষ তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত একে ৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর আরো জানিয়েছে, অভিযান এখনো চলমান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।



