মহাখালী সাততলা বস্তিতে আগুন

বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

নিজস্ব প্রতিবেদক
মহাখালী সাততলা বস্তিতে আগুন
মহাখালী সাততলা বস্তিতে আগুন |সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে।

আজ বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে যানজটের কারণে ৩টায় ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছাতে পারেনি। এরপরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীর সাততলা বস্তিতে আগুনের খবর পেয়ে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের গত ১২ মার্চ ভোরে মহাখালীর সাততলা বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে যায়। তাদের দীর্ঘদিনের কষ্টার্জিত সম্পদ হারিয়ে তখন বস্তিবাসী খোলা আকাশের নিচে বসে আর্তনাদ করেন।