স্কুল অব দ্যা ন্যাশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হাবিব কাইয়ুম। আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কর্নেল জেড. আর. এম. আশরাফ আল দীন ও ভাইস প্রিন্সিপাল মারজেয়া সাদিয়া।

নয়া দিগন্ত ডিজিটাল

রাজধানীর বনশ্রী এলাকার স্কুল অফ দ্য নেশনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ‘যেমন খুশি তেমন সাজো’ অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হাবিব কাইয়ুম। আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কর্নেল জেড. আর. এম. আশরাফ আল দীন ও ভাইস প্রিন্সিপাল মারজেয়া সাদিয়া। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে তারা পতাকা উত্তোলন করেন।

SON-02

ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য চকলেট দৌঁড়, ৫০ মিটার, ৮০ মিটার ও ১০০ মিটার দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত এসব দৌঁড়ে শিক্ষার্থীরা উৎসাহ, শৃঙ্খলা ও ক্রীড়ামনস্কতার পরিচয় দেয়।

পাশাপাশি ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি হয়, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

SON-03

প্রধান অতিথি ড. মোস্তাফিজুর রহমান খান বলেন, “শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন করে গড়ে তুলতে সাহায্য করবে।”

বিশেষ অতিথি হাবিব কাইয়ুম শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান এবং এই ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফল ও সুশৃঙ্খল আয়োজনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।