এবার কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘এবার বেশিভাগ চামড়া সংরক্ষণ করা যাবে এবং ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। অন্যান্য যেকোনো বছরের তুলনায় বেশিসংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। ভবিষ্যতে এটিকে একটি স্থায়ী অবকাঠামোতে রূপ দেয়ার জন্য আমরা পরিকল্পনা করছি।’
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় সাভারের আমিনবাজার এলাকায় কাঁচা চামড়া বেচাকেনা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সেসব জায়গায় চামড়া জড়ো হয়, সেখানে সার্বক্ষণিকভাবে আমাদের লোক কাজ করছে। তাই পাচার হওয়ার কোনো উপায় নেই। যারা চামড়ায় লবণ মাখিয়ে বিক্রি করবেন, তারা ভালো দাম পাবেন।’



