কিছু অ্যাজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তি হজের ভাবমূর্তি নষ্ট করছে : ধর্ম উপদেষ্টা

ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী অ্যাজেন্সির সাথে আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন |ইন্টারনেট

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, কিছু অ্যাজেন্সি ও সংশ্লিষ্ট ব্যক্তি হজের ভাবমূর্তি নষ্ট করছেন।

তিনি জানান, নিষ্ক্রিয় অ্যাজেন্সিগুলোকে বাদ দেয়ার চিন্তা করছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী অ্যাজেন্সির সাথে আর্থিক লেনদেনে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

ধর্ম উপদেষ্টা জানান, এক হজ অ্যাজেন্সির মালিক হজে গিয়ে সৌদি আরবে তিন হাজার বিড়ি নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে প্রায় আড়াই কেজি স্বর্ণসহ ধরা পড়েন তিনি।

ড. খালিদ বলেন, হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে। গুরুতর অসুস্থ কাউকে হজে যেতে দেয়া হবে না এবং ২০২৬ সাল থেকে সরকার কঠোরভাবে হজ কার্যক্রম মনিটরিং করবে।