স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক এবং ইডেন কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।’

নয়া দিগন্ত অনলাইন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন |ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২৮ মার্চ) এক শোক বার্তায় তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক এবং ইডেন কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

মন্ত্রী মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ আজ দুপুরে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বাসস