জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) কাছে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদে বক্তৃতাকালে তিনি এ প্রত্যাশা করেন।
ডা: শফিকুর রহমান স্পিকারের উদ্দেশে বলেন, চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে আজকের এ সংসদ। বিগত ফ্যাসিবাদী আমলে এ সংসদে গণতান্ত্রিক চর্চা খুব কম হয়েছে। আমরা নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে স্বাগত জানাই। আপনারা দল থেকে পদত্যাগ করেছেন। এখন আপনারা বহু শহীদের বিনিময়ে অর্জিত সংসদে নিরপেক্ষ ভূমিকা পালন এ প্রত্যাশা করছি।



