প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট আগামীকাল

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। রাষ্ট্রীয় এ অনুষ্ঠানটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হবে।

গত সোমবার (২৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। রাষ্ট্রীয় এ অনুষ্ঠানটি সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগ্রহী সাধারণ মানুষ প্যারেড স্কয়ারের ২, ৩, ৪, ১০ ও ১১ নম্বর গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন।