সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নয়া দিগন্ত অনলাইন
মিজানুর রহমান সিনহা
মিজানুর রহমান সিনহা |ফাইল ছবি

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা আগামীকাল রোববার দুপুর সোয়া ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

আজ শনিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হামিদুর রহমান সিনহা।

মিজানুর রহমান সিনহা ওষুধ শিল্পগোষ্ঠী একমি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং-সিরাজদিখান) আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

সূত্র : বাসস