চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ : মৃত্যুর সংখ্যা বেড়ে ৬

‘রাত ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে। শরীরে ৮৩ শতাংশ দগ্ধ ছিল, তার ইনহেলিশন ইনজুরি ছিল।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় বার্ন ইনস্টিটিউট
জাতীয় বার্ন ইনস্টিটিউট |সংগৃহীত

চট্টগ্রামে হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনের ঘটনায় মোহাম্মদ শিপন (৩১) নামের জাতীয় বার্নে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ছয়জনে দাঁড়াল।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টা দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, রাত ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে। শরীরে ৮৩ শতাংশ দগ্ধ ছিল, তার ইনহেলিশন ইনজুরি ছিল। এর আগে তার ভাবি নুরজাহান আক্তার, ভাতিজা শাওন, ভাই সামির হোসেন ও তার আরেক ভাবি পাখি আক্তার, বড় ভাই সাখাওয়াত হোসেন মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ছয়জনে দাঁড়াল। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।