অটোরিকশা চালক হত্যা : অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

ওয়ারী থানা পুলিশ জানায়, গত ২৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাত আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাত আনুমানিক ১০টায় তিনি মারা যান।

নিজস্ব প্রতিবেদক
অজ্ঞানপার্টির গ্রেফতার তিন সদস্য
অজ্ঞানপার্টির গ্রেফতার তিন সদস্য |নয়া দিগন্ত

রাজধানীতে অটোরিকশা চালক দিদারুল ইসলামকে অজ্ঞান করে হত্যার ঘটনায় অজ্ঞানপার্টি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতাররা অজ্ঞানপার্টি চক্রের সক্রিয় সদস্য। তারা যাত্রী সেজে চালকদের অজ্ঞান করে ছিনতাই করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ওয়ারী থানা পুলিশ জানায়, গত ২৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে খিলগাঁও থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন চালক দিদারুল ইসলাম। পরদিন ২৯ জুন রাত আনুমানিক ৪টার দিকে স্থানীয়দের দেয়া খবরে ওয়ারী থানাধীন নবাবপুর রোড থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জুলাই রাত আনুমানিক ১০টায় তিনি মারা যান। এ ঘটনায় প্রথমে ওয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে ওয়ারী থানা পুলিশের একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে। পরে বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর, ঢাকার কেরানীগঞ্জ এবং ডিএমপির লালবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: দেলোয়ার হোসেন ওরফে হৃদয় (৪০), মো: মানিক সরদার (৫২) ও মো: লিটন (৫০)।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।