এনআইডির ডিজি হলেন আবুল হাসনাত এম আনোয়ার পাশা

পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিশেষ সংবাদদাতা
সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ইসির এনআইডিতে বদলি করে প্রেষণে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন বিভাগের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।