স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

দিলারা হাফিজ তার বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে গেছেন।

নয়া দিগন্ত অনলাইন
দিলারা হাফিজ
দিলারা হাফিজ |ইন্টারনেট

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান।

আজ রোববার এক শোকবার্তায় মন্ত্রী মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, দিলারা হাফিজ তার বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা ছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে গেছেন।