বন্যা পরিস্থিতির কারণে সারাদেশে চলমান আলিম ও কারিগরির এইচএসসি’র বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) রাতে মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিন পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত, বুধবার (৯ জুলাই) রাতে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ফলে কেবল মানবিক বিবেচনায় ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
আগামীকাল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার সারাদিন পর্যবেক্ষণের পর বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর পরেই মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের ঘোষণা দেয়া হয়। কারণ এ দুটি বোর্ডে সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা হয়।
তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ১৩ জুলাই থেকে অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।



